দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৪ সালের মতো মানুষ হত্যা কিংবা সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করতে চায় না সরকার। এ কারণেই নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রোববার (২২ নভেম্বর) ঢাকা-৬ আসনে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ভারতে পালিয়ে থাকা পতিত ফ্যাসিবাদীরা বিগত সময়ে বাংলাদেশের জনগণের অর্থ-সম্পদ লুটপাট করেছে। এখন সেই অর্থ বিনিয়োগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। প্রয়োজনে সরকারকে বিপাকে ফেলতেও তৎপর তারা।
তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে। এ কারণে আন্তর্জাতিক ও দেশের আইন অনুযায়ী দলটির রাজনীতি করার সুযোগ নেই। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ভবিষ্যতে আদালতের মাধ্যমে দলটির রাজনৈতিক অস্তিত্ব থাকবে কি না, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছে তারা। এ পরিস্থিতিতে অবৈধভাবে অর্জিত সম্পদ বিনিয়োগ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
ইশরাকের ভাষ্য, লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের মনোবল চাঙা করতেও এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিভিন্ন খাতে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারা মনে করছে, বর্তমান সরকার স্থিতিশীল হলে তাদেরও বিচারের আওতায় আসতে হতে পারে। ফলে এসব কর্মকাণ্ডে তাদের ইন্ধন ও মদদ রয়েছে।
প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র সব সময় দেশটিকে তুরুপের তাস হিসেবে দেখে। বাংলাদেশে সব সময় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক, সেটাই তারা চায়।
পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে ইশরাক বলেন, অনেকেই প্রশ্ন করছেন, পুলিশ কেন অ্যাকশনে যাচ্ছে না। কিন্তু সরকার ২০২৪ সালের জুলাই-আগস্টের মতো মানুষ হত্যা কিংবা সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের পথে যেতে চায় না। এ কারণেই রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে এবং সরকার সহনশীল রয়েছে।
অবস্থান কর্মসূচি শেষে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইশরাক হোসেন।
এমএস/